ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
প্রবাসী আয়ে উল্লম্ফন, ৯ দিনে এসেছে রেকর্ড রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী আয়ে নতুন গতি দেখা দিয়েছে চলতি সেপ্টেম্বর মাসে। মাসের প্রথম নয় দিনেই বাংলাদেশে এসেছে ১০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১২ হাজার ৪২০ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাস আয় বেড়েছে ১৮ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের প্রথম নয় দিনে এসেছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাস আয় এসেছে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার, যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৪ কোটি ৭০ লাখ ডলার বেশি। এতে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "প্রবাস আয়ের ধারা ইতিবাচক। সরকারের প্রণোদনা ও আয় প্রেরণের প্রক্রিয়া সহজ করায় এ প্রবাহ বাড়ছে।"
অর্থবছরের হিসেবে, সদ্য বিদায়ী জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। অন্যদিকে, গত মার্চে এসেছিল রেকর্ড ৩২৯ কোটি ডলার প্রবাস আয়।
পুরো ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার) তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে