ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনের আগে মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করা এখন সময়ের দাবি। তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিকল্প কোনো পথ খোলা নেই।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ, কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এ বিষয়ে একটি প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি আগামী রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশও উপস্থাপন করা হয়।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্বের একটি হচ্ছে সংস্কার কার্যক্রম। তাই নির্বাচন ও বিচার প্রক্রিয়ার মতোই জুলাই সনদের বাস্তবায়নকে গুরুত্ব দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি সাধারণ ভোট নয়; এটি হবে একটি ভিত্তি-নির্ধারণী নির্বাচন, যা বাংলাদেশের ভবিষ্যৎ দিকরেখা নির্ধারণ করবে।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকে যোগ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা