ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গণভোট ও সংসদ নির্বাচন স্থগিত নয়: ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু গুজবকে ‘অপপ্রচার’ ঘোষণা করেছে। কমিশন স্পষ্ট করেছে, আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন পূর্বনির্ধারিত সময়েই ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন স্থগিত হওয়া সংক্রান্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো—শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট ও গণভোট নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।
ইসি আরও জানিয়েছে, নির্বাচনের স্থগিত সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যারা বিভ্রান্তি সৃষ্টির জন্য ভুয়া তথ্য প্রচার করছে, তাদের কথায় কান না দেওয়ার জন্য দেশবাসীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
এছাড়া কমিশন জানায়, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত