ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বন্দর জিম্মি, সরকার যাচ্ছে হার্ডলাইনে
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ঘিরে চলমান অচলাবস্থা ও পণ্যজট পরিস্থিতিকে কেন্দ্র করে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বন্দর কার্যত অচল করে পুরো অর্থনীতি ও সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করছে, যা আর মেনে নেওয়া হবে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি জানান, বন্দরের ব্যবস্থাপনা ও সম্ভাব্য চুক্তি নিয়ে ডিপি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আরও সময় চেয়েছে। প্রয়োজনে জাতীয় নির্বাচনের পরও এই আলোচনা ও দরকষাকষি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা অভিযোগ করেন, একটি গোষ্ঠী রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে নতুন নতুন দাবি তুলে বন্দর পরিস্থিতিকে জটিল করে তুলছে। তার ভাষায়, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের উত্তেজনা সৃষ্টি হলে তা পুরো দেশের নির্বাচন ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারকেও অবহিত করেছেন বলে জানান।
তিনি বলেন, সরকার কোনো ধরনের নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে না, তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বন্দর এলাকায় স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বন্দরের অচলাবস্থা অব্যাহত থাকলে তা জাতীয় স্বার্থের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।
রমজান সামনে রেখে পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে এম সাখাওয়াত হোসেন বলেন, বন্দরের বাইরে এখনো ছোলা, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী জাহাজ আটকে আছে। এর ফলে কার্যত ১৮ কোটি মানুষকে জিম্মি করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, অযৌক্তিক দাবি তুলে বন্দর কার্যক্রম ব্যাহত করা হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। কিছু ব্যক্তিকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্দর অচল করতে ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে আরও সময় চাওয়া হয়েছে। বর্তমানে যে পর্যায়ে আলোচনা চলছে, সেখানে পৌঁছাতে তাদের অতিরিক্ত সময় প্রয়োজন। সে কারণে প্রয়োজনে নির্বাচনের পরও এই আলোচনা অব্যাহত থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)