ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
রাজধানীর যেসব এলাকায় গণজমায়েত নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিচারিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আদালত ও সংশ্লিষ্ট স্থাপনার আশপাশে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক জমায়েতের ওপর কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সিদ্ধান্তের ফলে এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— প্রধান বিচারপতির সরকারি বাসভবন এলাকা, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।
ডিএমপি কমিশনার জানান, এসব এলাকায় সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি কিংবা যেকোনো ধরনের গণজমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
একই সঙ্গে বিভিন্ন দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও সতর্ক করেছে ডিএমপি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন