ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ সেপ্টেম্বর) সূচক ও লেনদেন কমেছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ঘন্টায় সূচক ও লেনদেনের গতি ছিল খুবই ইতিবাচক। যে কারণে এই সময়ের মধ্যে প্রায় ৫০০ কোটি টাকার লেনদেন হয়। আর সূচক আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৭৩ পয়েন্টে। কিন্তু এরপর উত্থানের এই ধারা থমকে যায়। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্টে। এই পতনের নেপথ্যে ছিল ৫ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আজ এই ৫ কোম্পানি ডিএসইর সূচক থেকে ১০ পয়েন্ট উধাও করে দিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সূচক কমিয়েছে ইসলামী ব্যাংক। ডিএসইর সূচক থেকে প্রায় ৪ পয়েন্ট কমিয়েছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ১.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১ টাকা ৩০ পয়সা। আজ ব্যাংকটির শেয়ার দর ১০ টাকা ১০ পয়সা থেকে ৪২ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাইটেক। আজ কোম্পানিটি ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ১.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪৭৩ টাকা থেকে ৪৮৩ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৭ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে ব্র্যাক ব্যাংক। ডিএসইর সূচক থেকে প্রায় ২ পয়েন্ট কমিয়েছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭০ পয়সা। আজ ব্যাংকটির শেয়ার দর ৭৪ টাকা ৭৩ পয়সা থেকে ৭৫ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৯ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য দুই কোম্পানির মধ্যে আজ ডিএসইর সূচকে স্কয়ার ফার্মা ১ পয়েন্টের বেশি এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ১ পয়েন্ট কমিয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি