ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না ডাকসুর ফলাফল: প্রিন্স
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, এতে হতাশ হওয়ার কিছু নেই; বরং জনগণকে সঙ্গে রেখে মনোবল অটুট রাখতে হবে। প্রিন্সের মতে, ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে এবং বাংলাদেশপন্থীদের বিজয় ঠেকাতে ভারতপন্থী ও পাকিস্তানপন্থীদের অশুভ আঁতাত স্পষ্ট হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, ১৯৭১-এর স্বাধীনতা ও ২০২৪-এর গণঅভ্যুত্থানবিরোধী অপশক্তি এক হয়ে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছে। তাই ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রুহিপাগাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল বাধ্য হয়ে নির্বাচন বর্জন করেছে। তিনি জোর দিয়ে বলেন, প্রহসনের বিপরীতে প্রতিকার না পেলে কারচুপি ও ষড়যন্ত্রের সাক্ষী হয়ে চুপ করে বসে থাকার দল ছাত্রদল নয়। তার মতে, মূলত গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য, রাজনৈতিক হানাহানি এবং অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করা হচ্ছে।
প্রিন্স বলেন, পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে। এই ষড়যন্ত্রে জড়িত রয়েছেন কয়েকজন উপদেষ্টা, নবীন-প্রবীণ কয়েকটি রাজনৈতিক দল এবং কিছু অরাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তি। তবে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, দেশের জনগণ নির্বাচনের পথে কোনো বাধা বা নৈরাজ্য সহ্য করবে না। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। প্রিন্স আরও দাবি করেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন ও গণতন্ত্র ছাড়া দেশ চলতে পারে না এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে, নচেৎ দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি হয়ে যাবে।
সম্মেলনে কইচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়েদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আলী মাহমুদ, মোর্শেদ আলম, রেজাউল আহসান, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল আয়ালম চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মির্জা সারওয়ার তাইয়েব এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জাকির হোসেন চঞ্চল প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর