ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
৬ মাস অন্তর সরকারি ব্যয়ের হিসাব দেবেন ব্যারিস্টার আরমান
নিজস্ব প্রতিবেদক: প্রজাতন্ত্রের অর্থের হিসাব জনগণের কাছে দিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)। তিনি জানিয়েছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের পরিমাণ এবং ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রতি ছয় মাস অন্তর ‘গণশুনানির’ মাধ্যমে সরাসরি জনগণের সামনে পেশ করবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি স্থানে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সাহসী ঘোষণা দেন। এসময় স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
ঢাকা-১৪ হবে চাঁদাবাজমুক্ত এলাকা
অনুষ্ঠানে ব্যারিস্টার আরমান ঢাকা-১৪ আসনকে আজ থেকেই ‘চাঁদাবাজমুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই এলাকায় কোথাও কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। চাঁদাবাজদের দমনে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় কমিটি গঠন করছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার
আর্থিক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে কত টাকা বরাদ্দ আসছে এবং তা কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার পূর্ণ অধিকার সাধারণ মানুষের রয়েছে। আমি কোনো লুকোচুরি করতে আসিনি। এ কারণেই প্রতি ছয় মাস পরপর আমি আপনাদের মুখোমুখি হয়ে গণশুনানি করব।”
দল-মতের ঊর্ধ্বে সেবা
মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “কে কোন দলের বা কে কোন মতাদর্শের, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা মানুষের সেবা করতে এসেছি। দল-মত নির্বিশেষে এই আসনের দুয়ার প্রতিটি নাগরিকের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ব্যারিস্টার আরমানের এই জবাবদিহিমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা-1৪ আসনকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট