ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রাতে কিশোররা রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাতে কিশোরদের রাস্তায় অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এখন থেকে রাতে কোনো কিশোরকে রাস্তায় অযাচিত অবস্থায় পাওয়া গেলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় শিক্ষামন্ত্রী কিশোর গ্যাং দমনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স (সাংবিধানিক লঙ্ঘন) হলে সেটি আমরা পরে দেখব।” তিনি মনে করেন, সামাজিক শৃঙ্খলা রক্ষায় এটি অত্যন্ত জরুরি।
প্রশাসনের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে মিলন বলেন, “আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না—এটি আমার বড় প্রতিজ্ঞা। যারা এই অবস্থানের সাথে একমত হতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। না হয় আমাকে বললে আমিই ভালো জায়গা দেখে বদলি করে দেব, কিন্তু আমি এই এলাকাকে পবিত্র রাখব।” তিনি কচুয়াকে সুশাসনের একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জনগণের বিপুল আস্থাকে সম্মান জানিয়ে মন্ত্রী দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাঁর এই সংগ্রাম আজীবন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে