ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: পরিবহন খাতের মাফিয়াদের নিয়ন্ত্রণে আনা এবং সড়কে দীর্ঘদিনের চাঁদাবাজি বন্ধে নবগঠিত সরকারকে কঠোর ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি মনে করে, পরিবহন মাফিয়াদের তোষণ করা বা চাঁদাবাজিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়া পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের শামিল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, বিগত স্বৈরাচারী সরকারের আমলে পরিবহনে চাঁদাবাজি একটি ‘শিল্পে’ পরিণত হয়েছিল। কতিপয় অসাধু মালিক ও শ্রমিক নেতা এই চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন। এমনকি পুলিশের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এই নৈরাজ্য চলায় সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পায়নি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, “ছাত্র-জনতার রক্তে ভেজা ত্যাগের বিনিময়ে গঠিত এই নতুন সরকারের একজন মন্ত্রীর বক্তব্যে (পরিবহনে চাঁদাবাজি সংক্রান্ত) দেশবাসী হতাশ হয়েছে। পরিবহনে চাঁদাবাজির সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। এর ফলে বাস ভাড়া বেড়ে যায় এবং পণ্য পরিবহন খরচ বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়, যা শেষ পর্যন্ত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণমানুষের দল। তাই এই দল কোনোভাবেই পরিবহন মাফিয়াদের আনুকূল্য পেতে পারে না বলে দেশবাসী বিশ্বাস করে। নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে এবং দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে অবিলম্বে এই খাতের সকল স্তরের চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি জানানো হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল