ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল-সমর্থিত প্যানেল।
এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং পুনরায় নির্বাচনের দাবিতে ছাত্রদল নেতাকর্মীরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।
রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহন চত্বর হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা "প্রহসনের জাকসু, মানি না মানবো না," "জিয়ার সৈনিক, এক হও লড়াই করো," এবং "বয়কট বয়কট, জাকসু বয়কট" স্লোগান দেন।
ছাত্রদল নেতাদের অভিযোগ, ভোট প্রক্রিয়ায় অনিয়ম, আঙুলে কালির দাগ না থাকা, ভোটার তালিকায় ছবির অনুপস্থিতি, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো এবং বিভিন্ন কেন্দ্রের অব্যবস্থাপনা নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব অনিয়মের প্রতিবাদে তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
মিছিল শেষে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, "জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে আসছি। জাকসু নির্বাচনের দাবিতে আমরা প্রথম থেকেই মাঠে ছিলাম। আমরা আশা করেছিলাম, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ জাকসু নির্বাচন উপহার দেবে। কিন্তু দুঃখজনকভাবে আজ সকাল থেকে আমাদের প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের হেনস্তা করা হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে আমরা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।"
এর আগে বিকেলে ছাত্রদল-সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একই অভিযোগে বিএনপিপন্থী তিন শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দেন। রাতে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)