ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়নের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকীকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। তিনি বলেন, রেল পরিবহন ব্যবস্থাকে সমৃদ্ধ করতে এই কারখানার সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এজন্য দক্ষ জনবলও নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ মইনউদ্দিন জানান, এই কারখানায় শুধু কোচ সংস্কার নয়, নতুন কোচ তৈরিরও সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কারখানার মধ্যে আরেকটি উপ-কারখানা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা বর্তমানে পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেলে নতুন করে কোচ অ্যাসেম্বল করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বর্তমানে এই কারখানায় মাত্র ২৫ শতাংশ জনবল নিয়েও ভালো আউটপুট দিচ্ছে। দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে এর সক্ষমতা আরও অনেক বাড়ানো সম্ভব।
এ সময় বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিল আহমেদ, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, চট্টগ্রাম পূর্ব মহাব্যবস্থাপক সুবক্তগীন, রাজশাহী অঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী সাদেকুর রহমান, রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ