ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধের দ্বারপ্রান্তে থাইল্যান্ড-কম্বোডিয়া! কী হচ্ছে ২ দেশের মধ্যে?
থাইল্যান্ডের সীমান্তবর্তী বান নাম ইয়েন প্রদেশে একটি সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক হাসপাতালে রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনাবাহিনী। এই হামলায় ২ সেনা সদস্যসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর প্রতিবাদে কম্বোডিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড।
এতে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
তবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার বর্তমান সীমান্ত উত্তেজনার সূচনা হয়েছিল চলতি বছরের মে মাসে। ওই সময় এমেরাল্ড ট্রায়াঙ্গল এলাকায় (যেটি থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত সংযোগস্থল) দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কম্বোডিয়ার এক সৈন্য নিহত হন।
ঘটনার পর উভয় পক্ষই পরস্পরকে সংঘর্ষের জন্য দায়ী করে এবং দাবি করে তারা কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিল। যদিও উভয় দেশের সামরিক নেতৃত্ব উত্তেজনা প্রশমনের আশ্বাস দিয়েছিল। তবে বাস্তবে দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন বাড়ায় এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিতে শুরু করে।
থাইল্যান্ড সীমান্ত এলাকার চেকপয়েন্টগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং সীমান্ত পারাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করে। পাশাপাশি সীমান্তবর্তী কম্বোডীয় শহরগুলোর বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় থাই কর্তৃপক্ষ।
এর প্রতিক্রিয়ায় কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেয় এবং থাই সিনেমা ও নাটকের সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে।
সম্প্রতি সীমান্ত এলাকায় একাধিক স্থলমাইন বিস্ফোরণের ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলে। এর জেরে উভয় দেশ নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করে নেয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সীমিত করে ফেলে।
এদিকে গত ১৬ জুলাই এক বিস্ফোরণে থাইল্যান্ডের এক সৈন্য পা হারান। এর এক সপ্তাহের মধ্যেই আরও একটি বিস্ফোরণে পাঁচ থাই সেনা আহত হন, যাদের একজনের পা উড়ে যায়।
সবশেষ আজ বৃহস্পতিবারের সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছায়।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে যুদ্ধপরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে থাইল্যান্ডের সীমান্তবর্তী সুরিন প্রদেশের ফানম ডঙ রাক এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন দেশটির শিক্ষামন্ত্রী নারুমোন পিনোসিনাওয়াত।
অন্যদিকে, সীমান্ত সংকট ঘিরে থাইল্যান্ডের সঙ্গে বর্তমানে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক হুন সেন। তবে একইসঙ্গে দেশবাসীকে শান্ত থাকার এবং আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হুন সেন বলেন, “আজ থাইল্যান্ডের সেনাবাহিনী পরিকল্পিতভাবে কম্বোডিয়ার সেনাদের ওপর আগ্রাসী হামলা চালিয়েছে। আমাদের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই হামলার নির্দেশ দিয়েছে থাই সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড।”
ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “থাইল্যান্ড আগেই জানিয়ে দিয়েছিল যে, তারা সীমান্তের তা মোয়ান থম মন্দিরের প্রবেশপথ বন্ধ করে দেবে। আজ সকালের বিমান হামলার মাধ্যমে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে।”
তিনি বলেন, “এই পরিস্থিতিতে যুদ্ধ ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। তবে প্রিয় দেশবাসী, দয়া করে আতঙ্কিত হবেন না। বাজারে অতিরিক্ত ভিড় করবেন না, পণ্য মজুত বা বাড়তি দামে বিক্রি থেকেও বিরত থাকুন।”
এদিকে দুই দেশের এই সংকট থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রা যিনি মাত্র ৩৮ বছর বয়সে দেশের নেতৃত্বে আসেন, তাকে ১ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়।
জুন মাসে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়। যেখানে তিনি নিজের দেশের সেনাবাহিনী নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। এতে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে মতবিরোধের ইঙ্গিত স্পষ্ট হয় এবং শিনাওয়াত্রা এখন স্থায়ীভাবে ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন।
সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা