ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মাইলস্টোন ট্র্যাজেডি: নি'হতের সংখ্যা বেড়ে ৩৩
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দগ্ধ শিক্ষার্থী আব্দুল মুসাব্বির মাকিনের (১৩) মৃত্যুর মধ্য দিয়ে এই দুর্ঘটনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩ জনে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মাকিন মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায়। হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সকালেই একই দুর্ঘটনায় আহত দশ বছর বয়সী শিক্ষার্থী তাসমিন আফরোজ আয়মানের মৃত্যু হয়। এই দুইজনের মৃত্যুতে শুধু বার্ন ইনস্টিটিউটেই মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।[3]
প্রধান উপদেষ্টা কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় আহত ৫১ জন এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাকিনের বাবা মো. মহসিন ছেলের স্মৃতিচারণ করে বলেন, "আমার ছেলে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণিতে পড়ত। দুই সন্তানের মধ্যে সে ছোট ছিল। প্রতিদিন গাজীপুরের বড়বাড়ি থেকে দিয়াবাড়ির স্কুলে যাতায়াত করত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি