ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘ফিটনেসবিহীন’ রাষ্ট্র মেরামতের ঘোষণা এনসিপির
দেশে বাস-বিমান থেকে শুরু করে মানুষ, এমনকি রাষ্ট্রেরও কোনো 'ফিটনেস' নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাষ্ট্রকে মেরামত করা তাদের দলের দায়িত্ব।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্র মেরামত করতেই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না।"
এর আগে, এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ শেষে একটি পদযাত্রা বের করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে পথসভায় মিলিত হয়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও হাছন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী।
এসময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি