ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারির পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা সকাল থেকেই ঘাটে উপস্থিত থেকে যাত্রী পারাপার সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, সতর্কসংকেত জারির সঙ্গে সঙ্গেই বিভিন্ন ঘাটে মোবাইল টিম পাঠিয়ে সি-ট্রাক ও বেসরকারি যাত্রীবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এর ফলে নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটসহ ঢাকা-হাতিয়া এবং চট্টগ্রাম-হাতিয়া নৌপথে সবধরনের জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকালে নলচিরা ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, উপকূলবর্তী এলাকায় অনেক লাইটার জাহাজ নোঙর করে রাখা হয়েছে এবং সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে।
ইউএনও মো. আলাউদ্দিন আরও বলেন, “আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ থাকবে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের আশেপাশে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে