ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
হাসিনা-ইনানের গোপন কল রেকর্ড ফাঁস
ছাত্র আন্দোলন দমনে সরাসরি মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে।
প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা ও তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের একাধিক গোপন ফোনালাপ জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) রেকর্ড করে যা পরে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করেছে আল-জাজিরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশিত ৫০ মিনিটের ওই অনুসন্ধানী প্রতিবেদনের ৬ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৭ মিনিট ৪৪ সেকেন্ডের মধ্যে শেখ হাসিনা ও ইনানের একটি ফোনালাপ তুলে ধরা হয়।
ফাঁস হওয়া রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হাসিনা ইনানের সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান, ক্যাম্পাসে কী অবস্থা। জবাবে ইনান জানান, “অধিকাংশ হল ফাঁকা হয়ে গেছে তবে ভিতরে পুলিশি অভিযান চালাতে হবে।”
এই ফোনালাপের মাত্র দুই দিন আগেই ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের সঙ্গে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। ইনান ফোনালাপে শেখ হাসিনাকে জানান, দলের সিনিয়র নেতারা তখন দ্বিধায় থাকায় তিনি সরাসরি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। ইনান বলেন, “আপনারে বারবার ফোন দিছি, কিছু মনে কইরেন না।” জবাবে হাসিনা বলেন, “আমি সারারাত জাগা, কালকেও তো।”
হাসিনা আরও বলেন, “দক্ষিণে-উত্তরে বলে দিয়েছি যেখানে যা দরকার তাই করতে।” এর জবাবে ইনান জানান, নেতাকর্মীরা মাঠে নেমেছেন তার (হাসিনার) নির্দেশ পেয়েই।
ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনের পেছনে ‘সন্ত্রাসী’ সংশ্লিষ্টতা আছে বলেও মন্তব্য করেন এবং কাউকে কোনো সুযোগ না দিতে পরামর্শ দেন। ইনান তাতে সম্মতি জানান।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ফোনালাপগুলো ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপের কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিককরুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি