ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
১০০ কোটি টাকা জরিমানা গুনছেন রিজেন্ট টেক্সটাইলের পরিচালকরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ পাঁচ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে অনিয়ম করায় এই জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আবুল কালাম জানান, রিজেন্ট টেক্সটাইল তাদের আইপিও তহবিলের ৮০ কোটি ১১ লাখ টাকা (অর্জিত সুদসহ) তাদের সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ/ক্রয়ে ব্যবহার করেছে, যা আইপিও সম্মতিপত্রের শর্তের পরিপন্থী।
এ কারণে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালককে প্রত্যেকে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জরিমানা করা ব্যক্তিরা হলেন: মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব, মোশাররফ হাবিব এবং সালমান হাবিব (ব্যবস্থাপনা পরিচালক)।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)