ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এসএসসির ফল : ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউই
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা এসএমএস ও ওয়েবসাইট—উভয় মাধ্যমে ফল জানতে পারছে।
চলতি বছর মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৮৪টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়েছে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্রকে অনলাইনের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট অথবা www.educationboardresults.gov.bd থেকে ফল জানতে পারবে। এছাড়া মোবাইল ফোনে “SSC<স্পেস>Board<স্পেস>Roll<স্পেস>Year” ফরম্যাটে লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।
শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত