ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, লাগবে যত টাকা
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ফলাফলে বড় ধস দেখা গেছে। গত বছর যেখানে অকৃতকার্য ছিল ১৭.৯৬ শতাংশ শিক্ষার্থী, এবার সেই হার বেড়ে হয়েছে ৩২.৫৫ শতাংশ। পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, এবার তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে।
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষার সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আবেদন করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে।
প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আবেদন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী জানিয়েছেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল ও পুনঃনিরীক্ষা কার্যক্রম পরিচালনায় সহায়তা দিচ্ছে টেলিটক।
যেভাবে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করবেন: টেলিটক নম্বর থেকে নির্ধারিত কোডে এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে।
ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায় তবে সেটিও করা যাবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এজন্য মোবাইলে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন— ১০১,১০২। আর পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, ফলাফল জানা যাবে এসএমএসের মাধ্যমে: ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের বছর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2025
বোর্ড কোডসমূহ:
ঢাকা: DHA
মাদ্রাসা: MAD
কারিগরি: TEC
অনলাইনে ফলাফল জানতে ভিজিট করুন: www.educationboardresults.gov.bd
শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।
প্রসঙ্গত, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড—এই ১১টি বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়েছে।
রিভিউ আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত