ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্থগিত হতে পারে এক জেলার এইচএসসি পরীক্ষা
টানা ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে ফেনী জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, "ফেনীর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি। বিকেলের মধ্যে যদি বৃষ্টি থেমে যায় এবং পানি নামতে শুরু করে তাহলে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হবে না। তবে আবহাওয়া অনুকূলে না এলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে রুনা নাছরীন বলেন, "আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। জেলা প্রশাসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।"
এদিকে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফেনীর পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে। তবে বোর্ডগুলো এখনো মাঠপর্যায়ের তথ্য দেয়নি। সেগুলো পাওয়া গেলে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে টানা বৃষ্টিতে নোয়াখালী জেলার বেশ কয়েকটি সড়ক এবং অফিস-আদালত তলিয়ে গেছে। ফলে জেলার পাঁচ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার ও বৃহস্পতিবারের (৯ ও ১০ জুলাই) কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ফেনীতে প্রবল বৃষ্টিপাত ও উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৪টি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বহু এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানির নিচে তলিয়ে গেছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি না হলে এইচএসসি পরীক্ষাও স্থগিত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?