ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, তিন দেশের ২২ প্রতিষ্ঠান
ইরানের তেল বিক্রিতে সহায়তা করায় হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ২২টি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য প্রকাশ করা হয়।
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইরানের সবচেয়ে প্রভাবশালী আধা-সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস ফোর্স বিদেশি কোম্পানিগুলোর সহায়তায় তেল বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করে আসছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কুদস ফোর্সকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।
ট্রেজারি বিভাগের তথ্যমতে, ইরানের বাইরে বিভিন্ন দেশের কোম্পানির মাধ্যমে অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে শত শত মিলিয়ন ডলারের তেলের লভ্যাংশ গোপনে স্থানান্তর করে কুদস ফোর্স। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে এই পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে বাহিনীটি।
প্রতিবেদনে আরও বলা হয়, এই অর্থ ইরানের অস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সহায়তায় ব্যবহৃত হচ্ছে। এর আগে একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ইরান ও সংশ্লিষ্ট বহু কোম্পানি ও প্রতিষ্ঠানকে একাধিকবার নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানি সরকার জনগণের কল্যাণে নয়, বরং তাদের অস্থিতিশীল পারমাণবিক কর্মসূচিতে অর্থায়নের জন্যই ব্যাপকভাবে ছায়া ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র