ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
প্রায় চার দশক পর আবারও ইরানে অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন। যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদমাধ্যমের গোয়েন্দা তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বেইজিং তেহরানে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি পাঠিয়েছে এবং ইরান ইতোমধ্যেই সেই চালান গ্রহণ করেছে।
সাধারণত ইরান বাইরের দেশ থেকে সামরিক সরঞ্জাম আমদানি করে না বরং নিজেদের সামরিক কারখানায় অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে। তবে মাঝে মধ্যে রাশিয়া থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি কিনে থাকে। বর্তমানে দেশটির অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে কেনা।
‘মিডলইস্ট আই’কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইরান। এতে তারা বুঝতে পারে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ দুর্বল। এই উপলব্ধির পরই চীনের কাছ থেকে নতুন ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি সংগ্রহের সিদ্ধান্ত নেয় তেহরান।
চালানে কতটি ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি রয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সংঘর্ষের পর এবারই প্রথম কোনো বিদেশি দেশ থেকে সরাসরি অস্ত্র আনলো ইরান।
গত ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ইরান-ইসরায়েল সংঘর্ষে ইরানের ৯০০ জনের বেশি মানুষ নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক স্থাপনা। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এতো বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো না।
ইরানের অর্থনীতি প্রধানত তেল রপ্তানির ওপর নির্ভরশীল। তবে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে ইরানি তেল রপ্তানি কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায়ও চীনই দীর্ঘদিন ধরে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে রয়েছে।
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত চলাকালেও চীন মুখে কেবল নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে। তবে সাম্প্রতিক অস্ত্র চালান চীন-ইরান সম্পর্কের ঘনিষ্ঠ মিত্রতার স্পষ্ট ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, ১৯৮০-এর দশকের শেষ দিকে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে চীন তেহরানকে এইচওয়াই-২ ‘সিল্কওয়ার্ম’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। দীর্ঘ বিরতির পর এবার আবারও শুরু হলো চীনের ইরানে অস্ত্র সরবরাহ।
তথ্য : মিডলইস্ট আই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন