ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতে অনুপ্রবেশে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক
বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বিএসএফের নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় ওই কর্মকর্তাকে আটক করা হয়। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএনআইকে জানান, ‘তাকে তল্লাশি করে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, যা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা।’
বর্তমানে ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। তিনি একা এসেছিলেন, না কি কোনো সংগঠনের পক্ষে কাজ করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক কর্মকর্তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।ঘটনাটি দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর