ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে বিশ্ব, কারণ জানালেন ন্যাটো মহাসচিব
ন্যাটো মহাসচিব মার্ক রুটে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
সোমবার (৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে যা ঘটছে অদূর ভবিষ্যতে তাইওয়ানেও সেরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাঁর মতে, চীন ও রাশিয়ার মধ্যকার গভীর বন্ধুত্ব যদি পশ্চিমা বিশ্ব যথাযথভাবে অনুধাবন করতে ব্যর্থ হয় তাহলে একটি বৈশ্বিক যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে।
মার্ক রুটে বলেন, “যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তা বিগত দুই বিশ্বযুদ্ধের চেয়েও বেশি প্রাণহানির এবং ধ্বংসের কারণ হবে।” তিনি আরও জানান, যুদ্ধের শঙ্কায় ইউরোপের অনেক দেশ ইতোমধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে। তবে বিশ্বকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে ন্যাটো সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর জোর দেন তিনি।
এদিকে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওই বৈঠকে তিনি সাফ জানান, ইউক্রেন যুদ্ধের ময়দানে চীন কখনও রাশিয়াকে হারতে দেবে না।
ওয়াং ই বলেন, “রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয়ে উঠবে চীন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এর ফলে যে বৈরিতা তৈরি হবে তা বিশ্বকে গভীর সংকটে ফেলতে পারে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার