ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া’
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার। আ’লীগ সরকারের দমন-পীড়নে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন। আর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না ইনশাআল্লাহ।
লুৎফুজ্জামান বাবর বলেন, যারা বিএনপিকে ভালোবাসেন, দলের আদর্শে বিশ্বাস করেন, তাদের অবশ্যই দলের নির্দেশনা মেনে চলতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন যা অনেক কঠিন পথচলা। তাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে সংগঠিত থাকার কোনো বিকল্প নেই।
বাবর বলেন, আগামী দিনের কঠিন পথ অতিক্রম করতে হলে সবার আগে নিজেদের সৎ ও দৃঢ় থাকতে হবে। অন্যায় কাজ করা যাবে না, অন্যকেও করতে দেওয়া যাবে না। কেউ অন্যায় করলে তা প্রকাশ্যে জানাতে হবে। এরপরও যদি কেউ অন্যায় করে, তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপি ও অঙ্গসংগঠনকে সংগঠিত ও সমৃদ্ধ করার জন্য তাকে ধন্যবাদ জানাই। আজ বিএনপি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক শক্তিশালী।
তিনি আরও বলেন, আওয়ামী সরকার মিথ্যা মামলায় আমাকে মৃত্যুদণ্ডসহ নানা সাজা দিয়েছিল। কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি। দীর্ঘ ১৮ বছর ধরে আন্দোলনের পথে আছি। সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল