ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নবীনদের বরণ করল 'নেত্রভূমি'
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ সেশনে নেত্রকোণা জেলা থেকে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের আয়োজন করেছে ঢাবি পড়ুয়া নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন 'নেত্রভূমি'।
শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরের মিলনায়তনে জেলার সাবেক শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
এসময় নেত্রকোণা জেলার সাবেক ঢাবি শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি ২০২৪-২৫ সেশনের এই শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী নবীনদের উদ্দেশে বলেন, আমরা কে কোন বিভাগে পড়ি এটি মূল কথা নয়, প্রথমত আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাবজেক্ট মুখ্য বিষয় নয়, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ সাবজেক্ট নিয়ে সর্বোচ্চ চেষ্টা করি তবে আমরা জীবনে শাইন করতে পারবো। আমরা চাই তোমরা প্রত্যেক প্রত্যেকের সাথে পরিচয় হবে, এতে করে যেকোনো প্রয়োজনে তোমরা একে অপরকে পাশে পাবে।
ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ তার বক্তৃতায় বলেন, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের জেলা। ভবিষ্যতে তোমরাই দেশকে নেতৃত্ব দিবে। জেলার সুনাম রক্ষা করা তোমাদেরই দায়িত্ব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক রুহুল আমীন, জি. এম ফখরুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা হাসান আল মামুন প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)