ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজায় ইসরাইলি হামলায় ৫০ ফিলিস্তিনি নি -হ -ত
গাজায় ইসরাইলের অব্যাহত সামরিক হামলায় নতুন করে কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন ছিলেন ত্রাণপ্রার্থী, আর অনাহারে মারা গেছেন আরও দুইজন। এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ড্রোন হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। মধ্য গাজার সালাহ আল-দিন স্ট্রিটে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে অপেক্ষমাণ বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বাহিনী গুলি চালায়, এতে নিহত হন আরও পাঁচজন।
নেতজারিম করিডোরের কাছে সাহায্যের আশায় অপেক্ষারত একজন, গাজা শহরের আল-তুফাহ ও সাবরা এলাকায় ড্রোন হামলায় মোট ছয়জন, এবং আল-শান্তি এলাকায় এক বাড়িতে হামলায় নিহত হয়েছেন চারজন। এছাড়া শেখ রাদওয়ানে একটি অ্যাপার্টমেন্টে ও বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন একজন নারী ও তাঁর শিশু।
খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসকদের বরাতে জানা যায়, রাফার ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি। অব্যাহত হামলা, মানবিক সংকট ও ত্রাণ প্রবাহে বাধার কারণে গাজা এখন দুর্ভিক্ষ ও ধ্বংসের চরম মুখোমুখি।
মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে গণহত্যার শামিল বলে বিবেচনা করছে এবং জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ