ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না’
পুরাতন ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়, তাই নির্বাচনের আগেই রাষ্ট্রীয় সংস্কার জরুরি বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না। আ’লীগের প্রশ্নে আমরা সবাই এক। আর কেউ সাপের মতো ফনা তোলার চেষ্টা করলে দেশের সাধারণ মানুষ সেই ফনা ভেঙে দেবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে তা না কমার মূল কারণ হলো পূর্ববর্তী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ক্ষমতার লোভ।
নুরুল হক নুর বলেন, যারা এখনো ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন, তাদের উচিত অতীতের পতিত স্বৈরশাসকদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া। বহু বছর ধরে লুটপাটের মাধ্যমে রাজনীতিকে জমিদারি প্রথায় পরিণত করা হয়েছিল। তবে এ দেশে আর লুটপাটের রাজনীতি চলতে দেওয়া হবে না।
নুর বলেন, এ দেশে আ’লীগের আর ফিরে আসার সুযোগ নেই। গত ৫০ বছর ধরে কালো টাকার প্রভাব রাজনীতিতে বিদ্যমান, এই প্রবণতা বন্ধ করতেই হবে।
তিনি বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর ধরে এককভাবে দেশ শাসন করেছেন। কিন্তু শেষ সময়ে এসে তিনি নিজের অবস্থান ধরে রাখতে পারেননি। ভারতের আশ্রয়ে রাজনীতি করার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এখন যারা ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, জনগণ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী রাজনৈতিক দল, এ দলের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি