ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঢাবির হলে গাঁজাসহ আরও দুই শিক্ষার্থী আটক, তবে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে আবারও গাঁজাসহ আটক হয়েছেন দুই শিক্ষার্থী। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ সেশনের প্রথম বর্ষের ছাত্র। এর মধ্যে একজন ওই হলের আবাসিক হলেও অন্যজন ভিন্ন হলের শিক্ষার্থী। জানা গেছে, একজনের বাড়ি নরসিংদীতে, তার নাম নাহিন ভূঁইয়া। অন্যজনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শেখ মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি ভবন-এর ৫০২৩ নম্বর কক্ষ থেকে তাদের গাঁজাসহ আটক করা হয়। তবে পরে মানবিক কারণে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও রুমমেট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগের শিক্ষার্থী সিয়াম জানান, তিনি গোসল সেরে রুমে এসে দেখেন নাহিন ভূঁইয়ার এক বন্ধু গাঁজা তৈরি করে রেখেছে। ভয়ে তখন কিছু বলেননি, পরে পাশের রুমের সিনিয়রদের জানালে তারা রুম বাইরে থেকে আটকে দেন এবং আবাসিক শিক্ষকদের খবর দেন। শিক্ষকেরা এসে দুজনকে আটক করেন। সিয়ামের দাবি, নাহিন ভূঁইয়া বিএনপির কর্মী।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. এ. এফ. এম. মোস্তাফিজুর রহমান বলেন, তাদের কাছে গাঁজা পাওয়া গেছে, তবে কেউ খাচ্ছে এমনটা দেখা যায়নি। প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়ায় মানবিক কারণে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তারা হলে উঠতে পারবে না। পরিবার ও বিভাগকে বিষয়টি জানানো হবে।
উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগে, ১৭ আগস্ট একই হল থেকে গাঁজাসহ চার শিক্ষার্থীকে আটক করে প্রশাসন। সেবারও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, তবে তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)