ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগের জন্য স্বায়ত্তশাসন এবং ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার জোরালো দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’। শনিবার সিলেটের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবিগুলো উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি অভিযোগ করেন যে, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের উন্নয়ন ও ভাষার দাবিতে তারা একটি জনসভা করতে চেয়েছিলেন। পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে স্বায়ত্তশাসন ও ভাষার দাবি দুটি বাদ দিয়ে জনসভা করার শর্ত দেওয়া হয়। পুলিশের এমন অসহযোগিতামূলক আচরণের প্রতিবাদে তারা শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত জনসভাটি স্থগিত করতে বাধ্য হন।
সংগঠনটির নেতৃবৃন্দ যুক্তি দেখান যে, দেশের একমাত্র বিভাগ হিসেবে সিলেটের নিজস্ব বর্ণমালা (সিলটি নাগরী লিপি) রয়েছে। বিশ্বজুড়ে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন এবং এই ভাষার ওপর উচ্চতর গবেষণাসহ ডক্টরেট ডিগ্রি অর্জনের নজিরও রয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও শ্রীলঙ্কার মতো দেশের উদাহরণ টেনে তারা বলেন, সেসব দেশে একাধিক অফিসিয়াল ভাষা থাকলে বাংলাদেশে কেন সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা যাবে না?
২০২২ সালে যাত্রা শুরু করা এই সংগঠনের সাধারণ সম্পাদক তাজ রীহান জামানসহ অন্যান্য নেতারা সতর্ক করে বলেন, সরকার যদি তাদের এই ন্যায্য দাবিগুলো মেনে না নেয়, তবে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তথা ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘে ধরনা দিতে বাধ্য হবেন। তারা আশা করেন, বর্তমান প্রশাসন সিলেটের কৃষ্টি ও ভাষা রক্ষায় ইতিবাচক পদক্ষেপ নেবে।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত