ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জানা গেল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির নেপথ্যের কাহিনি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড ও চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গতকাল শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৪টার দিকে নতুন ভবনের দ্বিতীয় তলায় বোরকা পরা এক ব্যক্তি চুরি করে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় ৮৩টি ল্যাপটপ খোয়া গেছে।
ঘটনার পরদিন শনিবার (২ মে) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বোরকা পরা এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে প্রায় ২ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে দায়িত্বরত আনসার সদস্য আনোয়ারুল ভবনের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখতে পান। পরে তিনি ডাটা এন্ট্রি অপারেটর আইয়ুব আলীকে বিষয়টি জানান। আইয়ুব আলী তাৎক্ষণিকভাবে প্রশাসন শাখার অফিস সহকারী এমাম হোসেনকে অবহিত করলে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার আগের দিন রাত ২টার দিকে বোরকা পরা এক ব্যক্তি ভবনের দ্বিতীয় তলার অস্থায়ী স্টোররুমে প্রবেশ করে। তিনি তালা কৌশলে খুলে একাধিকবার রুমে যাতায়াত করেন এবং মালামাল ও ল্যাপটপ নিয়ে যান। পরে আগুন ধরিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
পরবর্তী যাচাইয়ে দেখা যায়, মোট ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায় রয়েছে, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পুড়ে গেছে। বাকি ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি।
মামলার বাদী মো. সাজ্জাদ হোসেন বলেন, বোরকা পরিহিত ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করেন এবং পরে আগুন লাগিয়ে পালিয়ে যান।
এদিকে, অগ্নিকাণ্ডের পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাদের সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।
পরিদর্শন শেষে মন্ত্রী ঘটনাস্থলের পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং সচিবকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আজ রাতে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- নতুন করপোরেট গভর্নেন্স রুলসের খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসির
- সমকামিতার অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল
- শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, শুরু হচ্ছে লম্বা ছুটি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নতুন উপাচার্য পেল দেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ