ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ডাকসু ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ২২ নেতা চিহ্নিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানার ভেতরে ডাকসু ও হল সংসদের নেতা এবং সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে তদন্ত কমিটি। ২২ জন ছাত্রদল নেতাকর্মীর নাম ও প্রমাণসহ তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ভিসি কার্যালয়ের পাশে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই তালিকা হস্তান্তর করা হয়।
এর আগে ২৩ এপ্রিল সন্ধ্যার পর শাহবাগ এলাকায় হামলার ঘটনা ঘটে। পরে ২৪ এপ্রিল ডাকসু ও হল সংসদের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া একাধিক ফুটেজ বিশ্লেষণ করে ২২ জনকে সরাসরি ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করে।
তদন্ত কমিটির সদস্যরা জানান, হামলার ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ শাহবাগ থানা পুলিশ সরবরাহ না করায় আরও কয়েকজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বাকি জড়িতদের শনাক্তে কাজ চলছে।
চিহ্নিতদের তালিকা অনুযায়ী
১. জুনায়েদ আবরার (ইইই, শহীদুল্লাহ হল শাখা ছাত্রদল)
২. মোহাম্মদ আলামিন (অপরাধবিজ্ঞান, এফ রহমান হল)
৩. শাহ মুহাম্মদ আল রোবায়েত (ফিন্যান্স, বিজয় একাত্তর হল)
৪. হিরা রহমান (ওএসল, জিয়া হল)
৫. মিসবাহ উদ্দিন (আরবি, মুজিব হল)
৬. সৈকত মোরশেদ (কবি জসিমউদদীন হল)
৭. সানিন সায়েদ (ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং, জহুরুল হক হল)
৮. সাঈদ হাসান সাদ (সংস্কৃত, বিজয় একাত্তর হল)
৯. ইমাম আল নাসের মিশুক (ইইই, শহীদুল্লাহ হল)
১০. রাতুল (উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জসীমউদ্দিন হল)
১১. সাহেল সাইমুম খান রাদিল (জাপানিজ স্টাডিজ, সলিমুল্লাহ মুসলিম হল)
১২. আশ শামস (ইসোল, বিজয় ৭১ হল)
১৩. হাদিউল ইসলাম (পদার্থবিজ্ঞান, শহীদুল্লাহ হল)
১৪. সাজ্জাদ হোসেন (জিওগ্রাফি, বিজয় একাত্তর হল)
১৫. আল আমিন হৃদয় (পদার্থবিজ্ঞান, এফ এইচ হল)
১৬. আদনান শাহরিয়ার (ইতিহাস, জিয়া হল)
১৭. সায়েদ ইমাম হাসান অনিক (পাবলিক এডমিনিস্ট্রেশন, মুজিব হল)
১৮. তামজিদ (ফারসি ভাষা ও সাহিত্য, জহুরুল হক হল)
১৯. অভি রহমান (নৃবিজ্ঞান, জহুরুল হক হল)
২০. সাজ্জাদ হোসেন রবিন (পাবলিক এডমিনিস্ট্রেশন, মুহসীন হল)
২১. রিজভী আলম (রাষ্ট্রবিজ্ঞান, জিয়া হল)
২২. জাবের হাসান পার্থ (সমুদ্রবিজ্ঞান, এফ এইচ হল)
ডাকসু প্রতিনিধিরা তালিকা হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি জানান। এর মধ্যে রয়েছে—অভিযুক্তদের দ্রুত বহিষ্কার, তাদের বিরুদ্ধে মামলা দায়ের, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহের স্বাধীনতা নিশ্চিত করা, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে আচরণবিধি প্রণয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা।
এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রো-ভিসি, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন হলের প্রোভোস্টরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)