ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় পর দেশে এখন মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
শনিবার (২ মে) সকালে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত বিনামূল্যের চক্ষুশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে আফরোজা খানম রিতা বলেন, অতীত ইতিহাস ভুলে যাওয়া ঠিক হবে না। ফ্যাসিবাদের সময়কার বাস্তবতা মনে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরের সময়েও তেমন দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। বিমান মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে বলেও তিনি জানান, যাতে জনগণ মনে করে মন্ত্রণালয়টি সঠিক পথে এগোচ্ছে।
অনুষ্ঠানটি আয়োজন করে মানিকগঞ্জ জাদুঘর, রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মেহের-আকিজ ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকা লায়ন্স ক্লাব।
এ আয়োজনে স্থানীয় কয়েকশ মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেহের-আকিজ ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব নাইম আহমেদ খান, রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী ইজাবুল খালিদ, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা এবং মানিকগঞ্জ জাদুঘরের সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংকের সাবেক এজিএম মো. হাবিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম জহিরুল আলম লদি, নাছির উদ্দিন আহম্মেদ যাদু এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের