ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইনোভেশন চ্যালেঞ্জ-২৬১’ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে আয়োজিত ‘ইনোভেশন চ্যালেঞ্জ-২৬১ (সিজন-১৯)’ আজ (বৃহস্পতিবার) সফলভাবে সম্পন্ন হয়েছে। এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতায় আগামীর প্রযুক্তিনির্ভর বাংলাদেশের এক ঝলক দেখা গেছে।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীরা এআই (AI), কোয়ান্টাম কম্পিউটিং, অগমেন্টেড রিয়েলিটি এবং ড্রোন প্রযুক্তির মতো অত্যাধুনিক সব প্রকল্প প্রদর্শন করেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্থান পেয়ে জিতে গেল “ঢাকাড্রাইভএক্স (DhakaDriveX): নলেজ গ্রাফ এবং এল এল এম ব্যবহার করে সড়ক ব্যবহারকারীর আচরণ এবং গতিপথ পূর্বাভাসের একটি আরএজি (RAG)-ভিত্তিক ব্যাখ্যামূলক নিউরো-সিম্বলিক পাইপলাইন” প্রজেক্ট টি। বিজয়ী টিমের সাইফ মোহাম্মদ বলেন, "ঢাকার অসংগঠিত ট্রাফিক ব্যবস্থায় পথচারী ও স্থানীয় যানবাহনের গতিবিধি শনাক্ত করে নিরাপদ ব্রেকিং নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে প্রথাগত ব্ল্যাক-বক্স মডেলের তুলনায় নিউরো-সিম্বলিক পাইপলাইন অধিক কার্যকর।”
ছাত্রছাত্রীদের অন্যান্য প্রকল্পের মধ্যে ছিল কোয়ান্টাম স্টেনোগ্রাফি, এআই-চালিত ডিজিটাল আর্কাইভ ‘ইতিহাস-এআই’, বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি স্মার্ট হোম সিকিউরিটি সিস্টেম ‘সেফনেস্ট গার্ড’ এবং হাইব্রিড অ্যারিয়াল টেরিস্ট্রিয়াল ড্রোন। এছাড়াও ক্যানসার শনাক্তকরণ এবং মানসিক স্বাস্থ্য সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বেশ কিছু প্রশংসনীয় প্রজেক্ট প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় ভিসি প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, প্র ভিসি প্রফেসর ড. আব্দুর রব খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন এবং এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর সিলভিয়া আহমেদ-এর উপস্থিতিতে অনুষ্ঠানটি ধন্য হয়েছে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনসুর উল মুলক, সহকারী অধ্যাপক ড. সুমাইয়া তাবাসসুম নিমি, সহকারী অধ্যাপক ড. জিলান সামিউদ্দিন, স্যামসাং আরএন্ডডি (Samsung R&D)-র হেড অফ স্ট্র্যাটেজি নিজাম খান এবং হেড অফ ওয়্যারেবলস রাকিবুল হাসান। বিচারকগণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির প্রয়োগিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সংগঠন এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার (NSU ACM SC) হলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গ্লোবাল 'অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি'-এর অফিসিয়াল শাখা। এখানে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি অনুরাগী শিক্ষার্থীরা একটি সমৃদ্ধ কমিউনিটি গড়ে তুলেছে। তাদের অন্যতম প্রধান ইভেন্ট 'ইনোভেশন চ্যালেঞ্জ' এখন ১৯তম সিজনে পদার্পণ করেছে, যেখানে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা তাদের ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পায়। কেবল প্রযুক্তি উদ্ভাবন নয়, বরং শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা বৃদ্ধিতেও এই চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নিউজ২৪, ইংরেজি দৈনিক ডেইলি সান, দৈনিক আনন্দবাজার এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিউজ পোর্টাল ডেইলি এনএসইউ। এছাড়া ফটোগ্রাফি পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘আপন ফটোগ্রাফি’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়া এই আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্ভাবনী প্রকল্পগুলো ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিপ্লব নিয়ে আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক