ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ’
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত রাখতে পারলেই মেধা ও মননের বিকাশ সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সৃজনশীল জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালচারের মাধ্যমে দেশব্যাপী একটি সাংস্কৃতিক কার্যক্রম শুরু করেছিলেন, যেখান থেকে অসংখ্য প্রতিভা উঠে এসেছিল। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবীদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেশের তরুণদের বিশ্বমানের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে তরুণ প্রজন্মের একটি অংশ সামাজিক অবক্ষয়ের শিকার হয়ে মাদকাসক্ত হয়ে পড়েছিল, কিন্তু তখন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার খেলাধুলা ও আনন্দঘন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীলভাবে গড়ে তুলতে কাজ করছে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এমএ হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক সলিম উল্যাহ সেলিম, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
সবশেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। এ সময় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিতে আসা শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এর আগে দেশের বিভিন্ন স্থানে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁদপুর জেলা ওই মূল অনুষ্ঠানের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা