ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
‘স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে’
নিজস্ব প্রতিবেদক: জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ভবিষ্যতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে।
শনিবার (২ মে) অরণখোলা ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত একটি ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার (১ মে) বিকেলে মধুপুরে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভেদ নয়, বরং ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, শ্রমজীবী মানুষের শক্তিই দেশের অর্থনীতির ভিত্তি।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা ভবিষ্যতে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে গ্যাস সংকট মোকাবিলায় পারমাণবিক শক্তিকে একটি কার্যকর বিকল্প হিসেবে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদেরও বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী মধুপুরের আউশনারা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, অরণখোলা ইউনিয়ন পরিষদের সামনে ফ্রি স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন, ধনবাড়ীর ভাইঘাটে মাদ্রাসা ও এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ধনবাড়ীতে খাল খননসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
সবশেষে জানানো হয়েছে, এসব কর্মসূচিতে মধুপুর ও ধনবাড়ী উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)