ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এই পর্ষদে পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এবং বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
তাঁর এই সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এক যৌথ বিবৃতিতে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আসীম-কে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, "ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আসীম আমাদের অ্যাসোসিয়েশনের একজন অত্যন্ত সক্রিয় এবং নিবেদিতপ্রাণ নির্বাহী সদস্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে তাঁর এই নিয়োগ অত্যন্ত যোগ্য ও সময়োপযোগী। আমরা বিশ্বাস করি, তাঁর মেধা, দক্ষতা এবং দেশপ্রেমের মাধ্যমে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশের এভিয়েশন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।"
গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিমানে এই নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত