ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০টি প্রতিষ্ঠান ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য সভা আহ্বান করেছে। বাকিদের মধ্যে ১১টি প্রতিষ্ঠানের বার্ষিক বোর্ড সভা এবং ৮টি প্রতিষ্ঠানের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ই-স্কয়ার নেট, ইউনাইটেড ইন্সুরেন্স, জেএমআই সিরিঞ্জ, জেএমআই হসপিটাল, প্রিমিয়ার ব্যাংক, ওসমানিয়া গ্লাসশিট, ঢাকা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাটা সু, ওয়ান ব্যাংক, আইপিডিসি ফাইনান্স, লুবরেফ বাংলাদেশ, মিডল্যান্ড ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, মিডল্যান্ড ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ইউনাইটেড ফাইন্যান্স, ডাচ বাংলা ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিল, পদ্মা অয়েল, তিতাস গ্যাস, ইন্ট্রাকো, পাওয়ারগ্রিড, সেন্ট্রাল ইন্সুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, মুজাফফর হোসাইন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, আরগন ডেনিম, এভিন্স টেক্সটাইল, আমান ফিড, ফরচুন সুজ, দেশ গার্মেন্টস, ডেল্টা স্পিনিং, জাহিন স্পিনিং, সেনা ইন্সুরেন্স, রানার অটো, সিপার্ল বিচ রিসোর্ট, নাহি অ্যালোমিনিয়াম, বিডি সার্ভিস, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, বাংলাদেশ বিল্ডিং, বিবিএস কেবলস, ডোমিনেজ স্টিল, জুট স্পিনিং মিলস এবং ক্রিস্টাল ইন্সুরেন্স।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্স, ডাচ বাংলা ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, বাটা সু, ওয়ান ব্যাংক, আইপিডিসি ফাইনান্স, মিডল্যান্ড ব্যাংক এবং ইউনাইটেড ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
বাকি প্রতিষ্ঠানগুলো অর্থবছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে। এছাড়া ৮টি ট্রাস্ট বন্ড তাদের ট্রাস্টিবোর্ডের সভা আহবান করেছে।
ইএইচপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)