ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জামিন পেলেও মুক্তি মিলছে না ইমরান খানের
২০২৩ সালের মে মাসে সরকারবিরোধী দাঙ্গার ঘটনায় দায়ের হওয়া আটটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে অন্যান্য মামলায় সাজা চলমান থাকায় এখনই তার মুক্তির কোনো সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব।
আদালতে ইমরান খানের পক্ষে ব্যারিস্টার সালমান সফদার এবং রাষ্ট্রপক্ষে পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত আটটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
পিটিআই সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এটিকে "ইমরান খানের জন্য বিজয়" বলে অভিহিত করেছে।
তবে এই জামিন সত্ত্বেও ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ (তোশাখানা) ও দুর্নীতিসহ আরও একাধিক মামলা রয়েছে, যেগুলোতে দণ্ডিত হয়ে তিনি ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দী আছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ শুরু করে। এ সময় সামরিক স্থাপনাসহ বিভিন্ন সরকারি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় পিটিআই-এর হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
দাঙ্গার ঘটনায় দায়ের হওয়া মামলায় গত ৩১ জুলাই ফয়সালাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত পিটিআই-এর ১০৮ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। দণ্ডিতদের মধ্যে দেশটির আইনসভার বর্তমান সদস্যসহ ৫৮ জনকে ১০ বছরের এবং বাকিদের এক থেকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক