ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের ভিসা নিয়ে জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে কর্মরত অনেক বাংলাদেশি শ্রমিক বর্তমানে দেশে অবস্থান করলেও তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হওয়ার পথে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলো কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (১৪ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে ছুটিতে দেশে আসা বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নের ক্ষেত্রে তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজন অনুযায়ী অনলাইনেও ভিসা নবায়নের জন্য আবেদন করা যাবে।
এদিকে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় কিছু দেশ ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার যেসব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব ভিসার মেয়াদ এক মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের আইন ও নিয়ম মেনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কর্মীদের দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা