ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পহেলা বৈশাখে ২ কোটির বেশি কৃষকরা পাবে কৃষি কার্ড: ড. তিতুমীর
নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষকদের জন্য নতুন সহায়তা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করে কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি শুরু করা হবে। পাশাপাশি আগামী দেড় বছরের মধ্যে অন্তত ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে সরকারের।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
ড. তিতুমীর বলেন, বিগত সরকারের সময়ে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছিল। এর ফলে প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই তালিকার বাইরে থেকে গেছেন, আবার অনেকে অযোগ্য হয়েও তালিকায় স্থান পেয়েছেন।
তিনি বলেন, বর্তমান সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে প্রকৃত উপকারভোগীদের কাছে তাদের প্রাপ্য পৌঁছে দেওয়াই এখন সরকারের প্রধান লক্ষ্য।
উপদেষ্টা আরও জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। নির্বাচন-পরবর্তী সময়ের সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুত বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং রাজবাড়ী-2 আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু