ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডাকসু নির্বাচন: ৮টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য মোট আটটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রগুলো হলো:
কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।
শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র এটি।
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): শুধুমাত্র রোকেয়া হলের ছাত্রীরা এখানে ভোট দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের ভোটকেন্দ্র।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীম উদ্দীন হলের ভোটকেন্দ্র।
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের ভোটকেন্দ্র।
ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন নাহার হলের ছাত্রীদের ভোটকেন্দ্র।
এদিকে, অপর এক বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা সকল প্রকার প্রচারণামূলক বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। নির্বাচন কমিশনের নির্ধারিত তারিখ থেকেই কেবল আচরণবিধি মেনে প্রচারণা চালানো যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)