ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
ট্রাম্পের কঠোর বার্তা, ব্রিকস জোটে যুক্ত হলে ১০% শুল্ক
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে শুরু হয়েছে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন। এই সম্মেলন ঘিরেই কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রিকসের সঙ্গে যুক্ত বা তাদের ‘যুক্তরাষ্ট্রবিরোধী নীতির’ প্রতি সমর্থন জানানো যেকোনো দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে।
সোমবার (৭ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন এমন সময়, যখন রিও ডি জেনেইরোতে ব্রিকসের গুরুত্বপূর্ণ সম্মেলন চলমান। রোববার (৬ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যদি কোনো দেশ ব্রিকস-এর যুক্তরাষ্ট্রবিরোধী নীতির সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিতে হবে। এই নীতিতে কোনো ব্যতিক্রম নেই।” তবে তিনি ‘যুক্তরাষ্ট্রবিরোধী নীতি’ বলতে কী বোঝাচ্ছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ব্রিকস এখন একবিংশ শতাব্দীর নতুন বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন। তিনি বলেন, “আমরা এমন এক সময়ে এসেছি যেখানে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে।” লুলা ব্রিকসকে ন্যামের (জোট নিরপেক্ষ আন্দোলন) সঙ্গে তুলনা করেন, যা স্নায়ুযুদ্ধের সময় কোন পরাশক্তির পক্ষ না নিয়ে নিরপেক্ষতা বজায় রেখেছিল।
সম্মেলনের যৌথ বিবৃতিতে ব্রিকস নেতারা ট্রাম্পের শুল্কনীতিকে পরোক্ষভাবে সমালোচনা করে বলেন, “শুল্ক বৃদ্ধির প্রবণতা বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার জন্য হুমকি।”
এবারের সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং অন্যান্য শীর্ষ বিশ্বনেতারা। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিনিধি পাঠিয়েছেন, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ভার্চুয়ালি যোগ দিচ্ছেন।
২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নিয়ে গঠিত হওয়া ব্রিকস জোটে পরে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি এই জোটে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এবারের সম্মেলনে ইন্দোনেশিয়া প্রথমবারের মতো অংশ নিচ্ছে।
বর্তমানে ব্রিকস বৈশ্বিক জনসংখ্যার প্রায় অর্ধেক এবং মোট উৎপাদনের প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করছে। জোটের নেতারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আইএমএফসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি তুলে ধরেন। তাদের ভাষায়, “যদি বৈশ্বিক শাসনব্যবস্থা বর্তমান বাস্তবতা প্রতিফলিত না করে, তবে ব্রিকসের উচিত একে আধুনিক ও কার্যকর করে তোলা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল