ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের আবেগঘন স্মৃতি
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সংগীতের এই কিংবদন্তিকে স্মরণ করে আজও আবেগে ভাসেন তার অগণিত শ্রোতা ও কাছের মানুষজন। ঠিক যেমন ভেসেছেন তার প্রিয় বন্ধু, ‘ইত্যাদি’র নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে হানিফ সংকেত লিখেছেন, “আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। সেই গানের জন্যই মানুষ তাকে ভালোবেসেছিল, উপাধি দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’।"
বন্ধুত্বের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, “প্রায় চার দশকের সম্পর্ক ছিল আমাদের। কিশোর যেমন দরাজ কণ্ঠে প্রাণ খুলে গান গাইতে পারতো, তেমনি সহজভাবেই সবার সঙ্গে মিশে যেতে পারতো। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, দেশ-বিদেশ ঘুরেছি, ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী হিসেবেও তাকে পেয়েছি পাশে।”
লেখার শেষে হানিফ সংকেতের কণ্ঠে ভালোবাসা আর শূন্যতার মিশেল: “একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই সে বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু, ভুলিনি তোমায়—ভুলব না, ভুলতেও পারবো না। শান্তিতে থেকো।”
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর থেমে যায় তার সুরেলা কণ্ঠ। জীবদ্দশায় প্রায় ১৫ হাজার গান গাওয়া এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন ৮ বার। আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে তিনি রয়েছেন শ্রদ্ধা আর ভালোবাসার অনন্য আসনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়