ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছিল নেটপাড়ায়। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন অভিষেক। নিন্দুকদের উদ্দেশে দিয়েছেন কড়া জবাব—এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাদের সম্পর্কে কোনো ফাটল নেই।
অভিষেক বলেন, “কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার পরিবারের ওপর এসবের প্রভাব পড়ে, যা আমাকে কষ্ট দেয়। আমি জানি, যদি ব্যাখ্যাও দিই, তাও সেটা ঘুরিয়ে নেতিবাচকভাবে প্রচার করা হবে। কারণ, নেগেটিভ খবরই বেশি বিক্রি হয়। আপনি আমার কেউ নন, আমার জীবন আপনার দায়িত্ব না।”
তিনি আরও যোগ করেন, “আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। যারা এসব গুজব ছড়ান, তারাই নিজের বিবেকের কাছে জবাব দেবেন। কম্পিউটারের সামনে বসে অযথা মন্তব্য করা কোনো বাহাদুরি নয়। ভাবা উচিত, এসব মন্তব্যে অন্যরা কতটা কষ্ট পায়। জানি না, কতটা পাথর-চামড়া হলে এসব বলা যায়।”
উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়। তবে গত কয়েক বছর ধরে তাদের দাম্পত্যজীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল—কখনও শোনা গেছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে টানাপড়েন, আবার কখনও অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধেও।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বরিয়াকে একসঙ্গে না দেখা গেলেও, অভিষেকের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে—সবকিছু ঠিকঠাকই আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান