ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুতই নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর করতে বাংলাদেশ পুলিশে ১৮০ জন সার্জেন্ট নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় গতি আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শিগগিরই এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মাঠপর্যায়ে ট্রাফিক নিয়ন্ত্রণে জনবল ঘাটতি দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জনসংযোগ কর্মকর্তা ও পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্জেন্ট পদে উল্লেখযোগ্য সংখ্যক শূন্যতা থাকায় সড়কে দায়িত্ব পালনে চাপ বাড়ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশেষ পরিবর্তন আনা হচ্ছে না। প্রচলিত নিয়ম ও বিদ্যমান পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
সরকারের আশা, নতুন সার্জেন্ট নিয়োগ হলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত