ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পোশাক পরিবর্তনের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ভাবছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।”
এ সময় পুলিশের জনবল সংকট নিরসনে নতুন নিয়োগের সুখবর দেন মন্ত্রী। তিনি জানান, পুলিশের সক্ষমতা বাড়াতে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।”
কনস্টেবল পদের পাশাপাশি সার্জেন্ট পদেও দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, “পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে।”
এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এএসপি নিয়োগের বিষয়েও পরিকল্পনা রয়েছে এবং তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)