ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
কুমিল্লার ঘটনা নিয়ে যা বললেন অভিনেত্রী চমক
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীর ওপর বাড়িতে ঢুকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় সেলিব্রেটিরাও ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। সেই তালিকায় আছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও, যিনি আগে জুলাই আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে পর্যন্ত যথেষ্ট সক্রিয় ছিলেন। এবার তিনি আবারও ধর্ষণ বিচার চেয়ে মুখ খুলেছেন। সেইসঙ্গে ন্যায় বিচারের জন্য সবাইকে আওয়াজ তুলতে বললেন এই অভিনেত্রী।
কুমিল্লার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী চমক লেখেন, "যারা মেয়েটির বিবস্ত্র ভিডিওটি শেয়ার করেছেন, প্লিজ দয়া করে সেটা ডিলিট করে দিন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন। তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।"
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, "ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেছেন যে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)