ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জ্যাকলিনকে কড়া বার্তা দিল আদালত
‘দাম দাম’ গানে মুগ্ধতা ছড়ালেও, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বাস্তব জীবন এখন আইনি জটিলতায় বিপর্যস্ত। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় দিল্লির আদালত তার আবেদন খারিজ করে দিয়েছে।
বৃহস্পতিবার আদালত জানায়, তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন জ্যাকলিন এবং ভুল তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
বিচারপতি অনীশ দয়াল বলেন, প্রথমে অভিনেত্রী দাবি করেছিলেন তিনি সুকেশকে চেনেন না। কিন্তু তথ্যপ্রমাণের মুখে পরে স্বীকার করেন তাদের সম্পর্ক ছিল এবং সুকেশের কাছ থেকে তিনি উপহার পেয়েছেন। তদন্তকারী সংস্থা ইডি অভিযোগ করেছে, জ্যাকলিন তথ্য গোপন করেছেন, এমনকি নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছেন।
এ ঘটনা নতুন কিছু নয়। আগেও সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বিলাসবহুল গাড়ি, গহনা ও নানা উপহার গ্রহণের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন জ্যাকলিন। যদিও তিনি বারবার বলেছেন, এই প্রতারণা মামলায় তার কোনো ভূমিকা নেই।
তবে আদালতের এই রায়ে অভিনেত্রীর আইনি সংকট আরও ঘনীভূত হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে